1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

৪ উইকেটের ব্যবধানে মহসিন ক্লাবের কাছে নীট রেডিক্সের হার

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪

দি প্লাটফরম ২য় বিভাগ ক্রিকেট লীগে নীট রেডিক্স ক্রিকেট একাডেমীকে পরাজিত করেছে মহসিন ক্লাব। মঙ্গলবার (২১ মে) এ.কে.এম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট গ্রাউন্ডে সকালে টস জিতে নীট রেডিক্সের অধিনায়ক তুষার প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। কিন্তু সুবিধা করতে পারেনি ব্যাটসম্যানদের ব্যর্থতায়। ওপেনার শফি আলম ভালই খেলছিলেন। ২ চারে ২০ রানে ফিরলে দল চাপে পড়ে। শেষের দিকে মাহমুদুল্লা নেমে করেন ২ ছয়ে ১৪ রান। তুষার ১২, নীল ১০ ও তামিম ১১ রানে ফিরেন। ৩১.৫ ওভারে তারা ৮৬ রানে অলআউট হয়ে যায়।

মহসিন ক্লাবের আল আমিন পান ৪ উইকেট। মামুলি ৮৭ রান ৪০ ওভারে। সহজ টার্গেট হলেও ক্রিকেট বলে কথা। হয়েছেও তা। ৪২ রানে ৬ উইকেট পড়ে গেলে পরাজয়ের শঙ্কা জেগে উঠে মহসিন ক্লাব শিবিরে। কিন্তু ব্যাটসম্যান রোমানকে যোগ্য সহায়তা করেন পেসার কাজী শান্ত। এ দু’ব্যাটসম্যান অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। রোমান ১ ছয় ও ৩ চারে অপরাজিত থাকেন ৩৬ রানে এবং কাজী শান্ত অপরাজিত থাকেন ১৪ রানে। নটি রেডিক্সের তুষার,শাওন ও নলি ২টি করে উইকেট পান। নীট রেডিক্স
ক্রিকেট একাডেমী- ৮৬/১০(৩১.৫ ওভার) শফি আলম-২০,মাহমুদুল্লা-১৪,তুষার-১২,তামিম-১১,নীল-১০। অতিরিক্ত-৮। আলআমিন-৪/২০,মাহমুদুল-২/৫,সুলতান বিন আলী-২/৯।

মহসিন ক্লাব- ৮৮/৬(৩৫.৩ ওভার) রোমান-৩৬,কাজী শান্ত-১৪,সুলতান-১৪,রাকিবুল-১০। অতিরিক্ত-৯। তুষার-২/৮,শাওন-২/১৩,নীল-২/২২।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park