1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

রাত পোহালেই রূপগঞ্জে দুই প্রার্থীর লড়াই, ভোট দিবে প্রায় ৪লাখ ভোটার

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ মে, ২০২৪

রূপগঞ্জ দুই চেয়ারম্যান প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন। এক প্রার্থী পক্ষে নেমেছে ক্ষমতাশীন দলের লোকজন। অন্যদিকে আরেক প্রার্থীর রয়েছে জনপ্রিয়তা। ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী হওয়ায় ভোট গ্রহণের প্রয়োজন হচ্ছে না।

ইতিমধ্যে নির্বাচন উপলক্ষ্যে ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। সোমবার (২০ মে) সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ও আইন শৃঙ্খলা সদস্যদের হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেয়া হয়। এছাড়া নির্বাচনের দিন সকালে কেন্দ্রে পাঠানো হবে ব্যালট পেপার বলে জানান জানান রিটার্নিং কর্মকর্তা।

মঙ্গলবার (২১ মে) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

জেলা নির্বাচন কর্মকর্তার তথ্য অনুযায়ী, দ্বিতীয় দফায় ২১ মে ভোট গ্রহণ হবে রূপগঞ্জে। চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান (দোয়াত কলম প্রতীক) এবং রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু হোসেন রানু (আনারস প্রতীক) নির্বাচনের মাঠে আছেন। ভাইস চেয়ারম্যান পদে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে যুব মহিলা লীগ নেত্রী ফেরদৌসী আক্তার ওরফে রিয়া একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে- রূপগঞ্জ উপজেলায় মোট ভোটর সংখ্যা ৩ লাখ ৯০ হাজার ৬০৭ জন, যাতে পুরুষের সংখ্যা ২ লাখ ৫১ জন আর মহিলা সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৫৫৪ জন। নির্বাচনে, উপজেলার ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে ভোট প্রয়োগের জন্য ১৪২ টি ভোট কেন্দ্রে থাকবে ১ হাজার ১১ টি ভোট কক্ষ। এই উপজেলায় নির্বাচনে ভোটগ্রহণের জন্য থাকবেন ১৪২ জন প্রিজাইডিং কর্মকর্তা, ১০১১ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ২০২২ জন পোলিং অফিসার।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park