বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কাইয়ূম খান বলেছেন, বিদ্যা শিক্ষার পাশাপাশি শিশুদেরকে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় উদ্ধুদ্ধ করতে হবে। লেখা-পড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় উদ্ধুদ্ধ হলে ছেলে-মেয়েরা মানুষের মতো মানুষ হতে পারবে। সন্তানরা ভাল কাজে অভ্যস্ত হলে মন্দ কাজে কখনো জড়াবেনা।
(২০ মে) বিকেলে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ) কর্তৃক আয়োজিত উপজেলা ভিত্তিক কৈশোর মেলা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বন্দরের কুশিয়ারাস্থ হাজী আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাইয়ূম খান আরও বলেন, শিক্ষাই মানুষের সবকিছু নয় মেধা বিকাশের সঙ্গে শারীরিক ও মানসিক বিকাশও প্রতিটি শিক্ষার্থীর জীবনে অপরিহার্য। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায়,কৈশোর কর্মসূচীর আওতাধীন এ আয়োজনে সভাপতিত্ব করেন বন্দর হাজী আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. মোশারফ হোসেন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ