1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

প্লাটফরম ক্রিকেট লীগে রানার অলরাউন্ড নৈপূণ্যে পাইকপাড়ার জয়

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ মে, ২০২৪

দি প্লাটফরম ২য় বিভাগ ক্রিকেট লীগে রানার অলরাউন্ড নৈপূণ্যে পাইকপাড়া ক্রিকেট একাডেমী ২০ রানে জেএমজেড ক্রিকেট একাডেমীকে পরাজিত করেছে। এ.কে.এম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট গ্রাউন্ডে সোমবার (২০ মে) সকালে টস জিতে জেএমজেড অধিনায়ক মুস্তাকিম প্রথমে ব্যাট করার সুযোগ দেন পাইকপাড়া ক্রিকেট একাডেমীকে।

শুরুর দিকের ব্যাটসম্যানেরা ব্যর্থ হলেও টেলএন্ডারদের সুবাদে ভাল রান প্রতিপক্ষকে চ্যালেঞ্জে ফেলে দেয়। মূলত পেসার মুজাহিদুল রানা ৬ ছক্কা ও ১ বাউন্ডারিতে ৫৭ রানে ফিরলেও দলকে ভাল স্থানে নিয়ে যান তিনি। তিথির ১৭ রানে ফিরেন। বিপুল করেন ১০ রান। জেএমজেড ক্রিকেট একাডেমীর সোহম পন ৪ উইকেট এবং তানভীর ও ইয়াসিন পান ২টি করে উইকেট। ১১৭ রান ২০ ওভারে করতে পারলে জয়। এমন লক্ষ্য নিয়ে মাঠে নামলেও জেএমজেড ক্রিকেট একাডেমী ৯৬ রানে থেমে যায়। নুসায়ের ১ ছক্কা ও ১ চারে সর্বোচ্চ ২৬ রান করেন। মুস্তাকিম ১ ছয় ও ২ চারে ১৫ রানে ফিরলেও সোহম চেষ্টা করছিলেন ম্যাচ জেতার। কিন্তু সোহম ১ ছক্কা ও ১ চারে ১৭ রানে আউট হয়ে গেলে তাদের জয়ের আশা ধুলিসাৎ হয়ে যায়।

পাইকপাড়া ক্রিকেট একাডেমী – ১১৬/৯(২০ ওভার) মুজাহিদুল রানা-৫৭,তিথির-১৭,বিপুল-১০। অতিরিক্ত-৯। সোহম-৪/১৬,তানভীর-২/১৭,ইয়াসিন-২/৩৩।

জেএমজেড ক্রিকেট একাডেমী – ৯৬/১০(১৯.১ ওভার) নুসায়ের-২৬,সোহম-১৭,মুস্তাকিম-১৫। অতিরিক্ত-১১। আকরাম-৩/১৩, রানা-৩/২১, মেহেদী হাসান-২/১৬।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park