1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

ঝিনাইদহ-৪ আসনের এমপি’র সাথে পরিবারের সদস্যদের যোগাযোগ বিচ্ছিন্ন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মে, ২০২৪

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের সাথে গত ৩ দিন ধরে তার পরিবারের সদস্যদের সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
ভারতে চিকিৎসা নিতে যাওয়ার পর তার সাথে আর পরিবারের সদস্যরা যোগাযোগ করতে পারছেন না। এ নিয়ে উদ্বিগ্ন রয়েছে তার পরিবারের সদস্যরা।
সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ বাসসকে জানান, গত ১১ মে চিকিৎসার জন্য দর্শনার গেদে সীমান্ত হয়ে ভারতে গিয়েছিলেন তিনি। সর্বশেষ গত বৃহস্পতিবার তার সঙ্গে কথা হয়েছে। এরপর থেকে সকল প্রকার যোগাযোগ বন্ধ রয়েছে। তিন দিন পার হলেও পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি। বিষয়টি প্রধানমন্ত্রীকে অবগত করা হয়েছে। সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগ বিষয়টি তদারকি করছেন বলে তিনি জানান।
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারু আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পর তার সঙ্গে যোগাযোগ না থাকায় আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস রোববার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) শরণাপন্ন হয়েছেন উল্লেখ করে বলেন, ‘আমার বাবা ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম নিখোঁজ হওয়ার ঘটনাটি ডিবিকে অবহিত করেছি।’
এমপি আনারের বোন তাসলিমা খাতুন বাসসকে বলেন, যে যাই বলুক ভাইয়ের কোনো সন্ধান আমরা পাইনি। গত তিনদিন ধরে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ নেই।
কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত তার কোন সংবাদ আমরা পাইনি। ভারতে লোক পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনে রয়েছেন। আমরা চেষ্টা করছি তার খোঁজ করার।’
কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু আজিফ জানান, স্থানীয় এমপির নিখোঁজ থাকার খবর পেয়েছি। এবিষয়ে তদন্ত চলছে। এখনও কোন নিশ্চিত সংবাদ পাওয়া যায়নি।
আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park