1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

আড়াইহাজার থানার মামলায় গিয়াসউদ্দিনের জামিন নামঞ্জুর

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

আড়াইহাজারে পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনকে। বৃহস্পতিবার (১৬ মে) বেলা ১১টার দিকে আদালতে তোলা হয় তাকে। পরে শুনানি শেষে এই নির্দেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসুজ্জামানের আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ।

এর আগে, সকাল থেকে আদালত জুড়ে ছিলো বিএনপি নেতাদের সমাগম। নেতাকর্মীরা আদালতে জড়ো হয়ে গিয়াসউদ্দিনের মুক্তির দাবীতে স্লোগান দিতে থাকে। যার কারণে আদালতপাড়ায় ব্যাপক নিরপত্তা নিশ্চিত ছিল।

কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বলেন, আড়াইহাজার থানার একটি মামলায় আজ তাকে আদালতে আনা হয়। শুনানি শেষে তার আইনজীবী জামিনের আবেদন করলে, আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বর্তমানে তিনি ঢাকা কেরানীগঞ্জ কারাগারে রয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park