1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ মে, ২০২৪
একটি সরকারি বৈঠকের পর স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো গুলিবিদ্ধ হয়েছেন। মারাত্মক আহত অবস্থায় পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার (১৫ মে) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিকেলে একটি সরকারি বৈঠকের অংশগ্রহণের পর বেরিয়ে যাওয়ার সময় তাকে গুলি করে এক বন্দুকধারী। তখনই ফিকোকে হেলিকপ্টারে করে বানস্কা বাইস্ট্রিকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। রবার্ট ফিকোর ফেসবুক পেজে একটি আপডেট পোস্ট করা হয়েছে। এতে বলা হয়েছে, স্লোভাক প্রধানমন্ত্রীকে “একাধিকবার গুলি করা হয়েছে এবং বর্তমানে তিনি জীবন-মরণ অবস্থায় রয়েছেন।তাকে হেলিকপ্টারে করে নিকটবর্তী শহর বানস্কা বাইস্ট্রিকাতে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে, রবার্ট ফিকোর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশের সরকার প্রধানরা। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এ ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ‘তিনি ’মর্মাহত’’। তিনি এক্স-এ লিখেছেন ‘এই ভয়ঙ্কর খবরটি শুনে হতবাক। আমাদের সমস্ত চিন্তা প্রধানমন্ত্রী ফিকো এবং তার পরিবারের সাথে।’

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park