1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

গাজায় মানবিক কনভয়ে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

ফিলিস্তিনের গাজায় বেসামরিক সহায়তার জন্য পাঠানো জর্দানের মানবিক ত্রাণবাহী একটি কনভয়ে ইসরায়েলি চরমপন্থী বসতি স্থাপনকারীদের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বেসামরিক ত্রাণবাহী কনভয়টি বেত হানুন ক্রসিং হয়ে গাজায় যাচ্ছিল।
আজ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “এই বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধ করা এবং মানবিক কনভয়কে রক্ষা করা ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের দায়িত্ব।”
এতে আরো বলা হয়েছে, বাংলাদেশ আন্তর্জাতিক মানবিক আইন (আইএইচএল) সমুন্নত রাখার জন্য স্বাক্ষরকারী পক্ষগুলির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে- যাতে মানবিক সহায়তাগুলোর দ্রুত ও নিরবচ্ছিন্ন প্রবেশ নিশ্চিত করতে রাষ্ট্রীয় ও অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলির দায়িত্ব স্পষ্টভাবে বর্ণিত হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, “আমরা জর্ডান সরকারের মানবিক সহায়তার মাধ্যমে মানবতার সেবা করার এ প্রচেষ্টার প্রতি আমাদের সমর্থন ও সংহতি প্রকাশ করার পাশাপাশি ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে গাজায় মানবিক সহায়তার নির্বিঘ্নে প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানাচ্ছি।’’

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park