1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

উন্মুক্ত উপজেলা পরিষদ নির্বাচনে দৃশ্যপটে আসছে আ.লীগ বনাম আ.লীগের লড়াই

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

উপজেলা পরিষদে উন্মুক্ত নির্বাচন ঘিরে জটিল সমীকরণে পরেছে নারায়ণগঞ্জের তৃণমূল আওয়ামী লীগ। কেন্দ্রীয়ভাবে এ নির্বাচনে কাউকে সমর্থন দিচ্ছে না ক্ষমতাসীনরা। তবে স্থানীয়ভাবে অনেক উপজেলায় আওয়ামী লীগের পক্ষ থেকে নিজস্ব প্রার্থীকে সমর্থন দেওয়ার চেষ্টা চালাচ্ছেন প্রভাবশালীরা। আবার জাতীয় নির্বাচনের পরেই অনুষ্ঠেয় এই ভোটে বড় প্রভাব থাকছে স্থানীয় সংসদ-সদস্যদের। বেশিরভাগ প্রার্থীই চাইছেন এমপির সমর্থন। অনেক জায়গায় এমপিরা নিজেদের পছন্দের প্রার্থীদের মাঠেও নামিয়েছেন।
আওয়ামী লীগ নেতারা বলেছেন, তারা চান সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন। ফলে সবকিছু বিবেচনায় নিয়ে বাস্তবতার নিরিখে শিগগিরই দেওয়া হবে প্রয়োজনীয় দিকনির্দেশনা।
জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী দিলেও দলের স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন করার সুযোগ দিয়েছিল আওয়ামী লীগ। যাতে করে ভোটের মাঠে নৌকার বিরুদ্ধে নির্বাচন করেন দলের নেতাকর্মীরা। স্বতন্ত্র প্রার্থী থাকায় নারায়ণগঞ্জের একাধিক উপজেলায় দলের অভ্যন্তরে সৃষ্টি হয় দ্বন্দ্ব, কোন্দল, বিভেদ, বিভাজন।
তৃণমূলের এমন সমস্যার সমাধান না হতেই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না দিয়ে উন্মুক্ত নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। ফলে আগ্রহী প্রার্থীরা দলীয় প্রতীক ছাড়াই অংশ নিয়েছে। এতে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল কমবে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু মাঠের পরিস্থিতি তেমনটা বলছে না। বরং নির্বাচনকে ঘিরে আবারও মুখোমুখি আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপ এবং উপ-গ্রুপ।
ইতোমধ্যেই নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে নারায়ণগঞ্জের তৃণমূলের রাজনীতি। মাঠে নেমে পড়েছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা চেয়ারম্যান প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা। উঠান বৈঠক, কর্মীসভা, মিছিল-মিটিংয়ের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন তারা। তবে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন স্থানীয় এমপির সুদৃষ্টি লাভের দিকে। উন্মুক্ত নির্বাচনে এমপিদের সমর্থন পেলেই নির্বাচিত হওয়া সহজ হবে-এমন ধারণা তাদের। যেই চিন্তা সেই কাজ, হচ্ছেও তেমনটাই। অন্যদিকে বসে নেই এমপি বিরোধী গ্রুপ। তারাও নিজেদের প্রার্থীদের মাঠে নামিয়েছে। ফলে ধীরে ধীরে দৃশ্যপটে সামনে আসছে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের লড়াই। এমন প্রেক্ষাপটে উন্মুক্ত নির্বাচনে সংঘাত-সহিংসতার বিষয়টিও উড়িয়ে দিচ্ছে না ক্ষমতাসীনরাও। দলের হাইকমান্ডরে পক্ষ থেকে ইতোমধ্যে দলের নেতাকর্মীদের সতর্ক করে বলা হয়েছে-নির্বাচনে কোনো ধরনের সংঘাত তারা চান না। কেউ বিশৃঙ্খলা করলেই তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park