1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

শীতলক্ষ্যায় ডুবে যুবকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

বন্দরে শীতলক্ষ্যা নদীর পানিতে ডুবে সজিব চন্দ্র দাস (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ মে) সকালে ২২নং ওয়ার্ডের বন্দর ১নং খেয়াঘাটে শীতলক্ষ্যা নদীতে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সজিব চন্দ্র দাস বন্দর বাজার পোষ্ট অফিস এলাকার বিন্দু চন্দ্র দাসের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) শহিদুল ইসলাম।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, হোসিয়ারী শ্রমিক সজিব প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকাল ৯টায় কর্মস্থল নারায়ণগঞ্জ শহরে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। সোয়া ৯টায় নদী পারপারের জন্য চলন্ত ট্রলারে উঠার সময় পা পিছলে নিচে পড়ে যায়। সাঁতার জানা থাকলেও মৃগী রোগী হওয়ায় আকস্মিকভাবেই সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা ধরাধরি করে তাকে উদ্ধার করে।

এব্যাপারে নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) শহিদুল ইসলাম জানান, সকালে ওই যুবক হাটার সময় ঘাট থেকে পানিতে পড়ে যায়। সে সাতরে উঠতে পারে নি। পরে ঘাট মালিকের সঙ্গে নিহত সজিবের পরিবরের বিষয়টি সমঝোতা হওয়ায় এ ঘটনায় কোন মামলা দায়ের হয়নি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park