1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

রূপগঞ্জে প্রশাসনের ভেজালবিরোধী অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪

রূপগঞ্জে উপজেলা প্রশাসনের এক ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার অপরাধে এ প্রতিষ্ঠানগুলোকে মোট ৩২ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৩ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেলে নেতৃত্বে রূপগঞ্জের মুড়াপাড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় মুড়াপাড়া রাজ ঘাট এলাকার শাহীন বেকারীকে বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন প্রকার খাবার তৈরি করার কারনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা, মুড়াপাড়া নামা বাজারের ইসলামিয়া মিষ্টান্ন ভান্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা, শুক্কুর আলী মিষ্টান্ন ভান্ডারকে একই দায়ে ২ হাজার টাকা ও অবৈধভাবে ফুটপাতে ফলের দোকান পাট বসানোর কারনে সড়ক আইনে ৫শ টাকাসহ মোট ৩২ হাজার ৫ শ টাকা জরিমানা করা হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিমন সরকারসহ বিএসটিআইয়ের সহকারী কর্মকর্তাসহ আনসার ও পুলিশ সদস্যরা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park