1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

মহসিন ক্লাবকে হারিয়ে ৬ উইকেটে জয়ী দুর্ণিবার ক্লাব

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪

দি প্লাটফরম ২য় বিভাগ ক্রিকেট লীগে মহসিন ক্লাবকে ৬ উইকেটে পরাজিত করেছে দুর্ণিবার স্পোর্টিং ক্লাব। সোমবার (১৩ মে) সকালে শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট গ্রাউন্ডে সকালে টস জিতে মহসিন ক্লাবের অধিনায়ক প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। দুর্ণিবারের ফিল্ডারদের ক্যাচ মিসে মহসিন ক্লাব ২৫০ এর উপরে রান তোলার সুযোগ ছিল। কিন্তু তারা তা পারেনি। ২০৮ রান তোলে তারা ৩৯ ওভারে। সুলতান বিন আলী ও অধিনায়ক আবিদুজ্জামান যেভাবে খেলছিলেন তাতে তারা স্বস্তি পাচ্ছিল। আলী ৫ ছয় ও ৪ চারে ৬৩ রানে আউট হলে কিছুটা চাপে পড়ে মহসিন ক্লাব। আবিদুজ্জামান ৪ চারে ৩২ রানে ফিরেন। শেষের দিকে মো. শান্ত ৫ ছয় ও ১ চারে ৪৩ রানে আউট হয়ে যান। কাজী শান্ত করেন ১ ছয়ে ১৪। মোস্তাক ৪ ছয় ও ৪ চারে ২৮ রান করেন। দুর্ণিবারের সাজ্জাদ ৪ উইকেট পান। জবাব দিতে গিয়ে হিসেবি খেলা খেলে ৬ উইকেট ম্যাচ জিতে নেয় দুর্ণিবার। বোলিং এ ৪ উইকেট পাবার পর ব্যাট হাতে ক্যারিসমা দেখিয়েছেন সাজ্জাদ। তিনি ৫ ছয় ও ৪ চারে আউট হন ৭৩ রানে। দল পায় জেতার সুবাস। রাফি ১ ছয় ও ৩ চারে ৩৯ রানে দারুন সংগত দিয়েছেন দলকে। নাবিল ফিরেন ৩ ছয়ে ২৪ রানে। শেষে অধিনায়ক আশরাফুল ও সাইফুল মিণে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। আশরাফুল ৩২ ও সাইফুল ২০ রান করেন। মহসিন ক্লাব: ২০৮/১০ (৩৯ ওভার) সুলতান-৬৩,আবিদুজ্জামান-৩২,মো. শান্ত-৪৩,মোস্তাক-২৮,কাজী শান্ত-১৪। অতিরিক্ত-১৩। সাজ্জাদ-৪/১৮,আশরাফুল-২/৩৫। দুর্ণিবার স্পোর্টিং ক্লাব: ২১০/৪ (৩৭.৩ ওভার) সাজ্জাদ-৭৩,আশরাফুল-৩২,রাফি-৩৯,নাবিল-২৪,সাইফুল-২০। অতিরিক্ত-১০। কাজী শান্ত-১/৩৬,রেদওয়ান-১/৪০,মোস্তাক-১/৪১। আগামী খেলা: ইসদাইর সূর্যোদয় সংসদ ও পাইপাড়া ক্রিকেট একাডেমী।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park