1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

যুবদলে কমিটির জন্যে হাহাকার

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের নেতাকর্মীরা ফের মাঠে সক্রিয় হওয়ার জন্যে যুবদলের কমিটি পূর্নাঙ্গ করার দাবি জানিয়েছেন। দীর্ঘদিন যাবত কমিটি না থাকায় নেতাকর্মীদের মাঝে কমিটির জন্যে হাহাকার দেখা দিয়েছে। তাই তারা দ্রুত সময়ের মধ্যে জেলা ও মহানগর যুবদলের কমিটি ঘোষনার দাবি জানিয়েছেন।

জানা গেছে, গত বছরের ২৯ আগষ্ট ঘোষনা করা হয় নারায়ণগঞ্জ জেলা যুবদলের তিন সদস্যের আহবায়ক কমিটি। সাদেকুর রহমান সাদেককে আহবায়ক, মশিউর রহমান রনিকে সদস্য সচিব এবং খায়রুল ইসলাম সজিবকে যুগ্ম আহবায়ক করে এই কমিটি ঘোষনা করা হয়েছিলো। কমিটি ঘোষনার পর থেকে কোনো কর্মসূচিতেই তিনজনকে একসাথে মিছিল করতে দেখা যায়নি। আহবায়ক সাদেক ও যুগ্ম আহবায়ক সজিবের সাথেই দেখা গেছে অন্তরঙ্গতা। এ দুইজন মিলেই বিভিন্ন সভা সমাবেশে শোডাউন করেছেন। সেখানে দেখা মিলেনি সদস্য সচিব মশিউর রহমান রনিকে। কমিটি ঐক্যবদ্ধ শোডাউন এখনো পর্যন্ত করতে পারেনি নারায়ণগঞ্জ জেলা যুবদল।

২০২১ সালের ১৬ নভেম্বর ঘোষনা করা হয়েছিলো নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সুপার ফাইভ আহবায়ক কমিটি। মমতাজউদ্দিন মন্তুকে আহবায়ক আর মনিরুল ইসলাম সজলকে সদস্য সচিব করে ঘোষনার প্রায় দুই বছর এই পাঁচজনেই আটকে ছিলো মহানগর যুবদল। এই সময়ের মধ্যে মহানগর যুবদল নিজেদের কমিটি পূর্নাঙ্গ করতে পারেনি, পারেনি কোনো ইউনিট কমিটিও ঘোষনা করতে। তাই নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ব্যানারে রাজপথের আন্দোলন সংগ্রামে আসা নেতাকর্মীদের কারো কোনো পদ পদবী বা রাজনৈতিক পরিচয় ছিলো না।

২০২৩ সালের ২৯ আগষ্ট মনিরুল ইসলাম সজলকে আহবায়ক, সাগর প্রধানকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাহেদ আহমেদকে সদস্য সচিব করে ঘোষনা করা হয় মহানগর যুবদলের তিন সদস্যের আহবায়ক কমিটি। এই কমিটিও নয় মাস অতিবাহিত করে ফেললো কিন্তু ইউনিট কমিটিগুলি গঠন করতে পারেনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park