1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

ইনজুরিতে তাসকিন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০২৪

সাইড স্ট্রেইন ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে খেলতে পারলেন না বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ।
চতুর্থ টি-টোয়েন্টিতে ফিল্ডিং করার সময় ডাইভ দিয়ে চার বাঁচাতে গিয়ে ইনজুরিতে পড়েন তাসকিন।  ম্যাচটি  ৫ রানে জিতে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় টাইগাররা। তবে তার ইনজুরি কতটা গুরুতর এখনো তা নিশ্চিত হওয়া যায়নি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ড. দেবাশিষ চৌধুরী বলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে রান বাঁচাতে গিয়ে ডাইভ দিয়ে ইনজুরিতে পড়েন তাসকিন। এখনও ব্যথা আছে তার। এজন্য পঞ্চম ম্যাচে খেলতে পারেননি তাসকিন।’
তিনি আরও বলেন, ‘তাসকিন পর্যবেক্ষণে আছেন। আমরা তার দেখাশোনা করছি ।’
৪ ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজে দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন তাসকিন।
পেশাদার ক্রিকেট ক্যারিয়ার শুরুর পর থেকেই ইনজুরি জড়িয়ে আছে তাসকিনের সাথে। এমনকি ইনজুরিকে দূরে রাখতে টেস্ট ক্রিকেট থেকে বিশ্রামও নিয়েছেন তিনি।
গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন কাঁধে চোট পাওয়ার কারনে শ্রীলংকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল তাসকিনকে। ইনজুরি থেকে সুস্থ হয়ে বিপিএল দিয়ে মাঠে ফিরেন তিনি। বিশ্বকাপের পর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি ছিল তার প্রথম আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park