চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী পরীক্ষার এ ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেছেন। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরীক্ষার এ ফল প্রকাশিত হল।
এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পাশের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। ছাত্র পাশের হার ৮১.৫৭ শতাংশ ও ছাত্রী পাশের হার ৮৪.৪৭ শতাংশ।
এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় শতকরা ৯২ দশমিক ৩২ শতাংশ পেয়ে যশোর বোর্ড শীর্ষ স্থানে রয়েছে। সর্বনিন্ম সিলেটে ৭৩ দশমিক ৩৫ শতাংশ। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট জিপিও-৫ প্রাপ্ত হয়েছে এক লাখ ৮২ হাজার ১২৯ জন। এর মধ্যে ৮৩ হাজার ৩৫৩ জন ছাত্র, ৯৮ হাজার ৭৭৬ জন ছাত্রী। মোট ২৯ হাজার ৮৬১ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৭৯৯ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবার নয়টি সাধারণ বোর্ড মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি এসএসসি ভোক ও দাখিল ভোক (সকল বোর্ড) পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন এর মধ্যে মোট উত্তীর্ণ হয়েছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ছিল ৯ লাখ ৮৮ হাজার ৭৯৪ জন ও ছাত্রী ছিল ১০ লাখ ২৪ হাজার ৮০৩ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে আট লাখ ৬ হাজার ৫৫৩ জন ছাত্র, ৮ লাখ ৬৫ হাজার ৬০০ ছাত্রী।
এসএসসি ও সমমানের পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী ছিল ১৬ লাখ ৬ হাজার ৩৯৪ জন। এর মধ্যে ছাত্র ছিল ৭ লাখ ৫৭ হাজার ২১৮ ও ছাত্রী ছিল ৮ লাখ ৪৯ হাজার ১৭৬ জন। মোট উত্তীর্ণ হয়েছে ১৩ লাখ, ৪৫ হাজার ৬৭৮ জন। উত্তীর্ণ ছাত্রের সংখ্যা ছয় লাখ ২৩ হাজার ৮৫৩ জন, ছাত্রী উত্তীর্ণ হয়েছে ৭ লাখ একুশ হাজার ৮২৫ জন। নয়টি সাধারণ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৬৩ হাজার ৮৪৫ জন। মোট ৭৪ হাজার ৬৭৭ জন ছাত্র ও ৮৯ হাজার ১৬৮ জন ছাত্রী জিপিএ -৫ পেয়েছে। এ সকল বোর্ডের মোট পাশের হার ৮৩ দশমিক ৭৭ শতাংশ।
মাদ্রাসা শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৮৪ হাজার ৬৬৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ লাখ ২৬ হাজার ৭৫৪ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার ৭৯ দশমিক ৬৬ শতাংশ। জিপিএ -৫ পেয়েছে ১৪ হাজার ২০৬ জন। এরমধ্যে ৬ হাজার৭৩৯ জন ছাত্র এবং ৭ হাজার ৪৬৭ জন ছাত্রী।
এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল (কারিগরি শিক্ষা বোর্ড) মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল এক লাখ ২২ হাজার ৫৩৮ জন। এর মধ্যে ছাত্র ছিল ৯২ হাজার ১৬৯ জন ও ছাত্রী ছিল ৩০ হাজার ৩৬৯ জন। মোট ৯৯ হাজার ৭২১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। গড় পাশের হার ৮১.৩৮ শতাংশ। এর মধ্যে ছাত্র ৭৯.১৯ ও ছাত্রী ৮৮. ০৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪০৭৮ জন । কারিগরি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৩৭ জন ছাত্র ও ২ হাজার ১৪১ জন ছাত্রী।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ