1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বন্দরে ৭ ঘন্টায় ভোট পড়েছে ৩৮ শতাংশ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ মে, ২০২৪

সারা দেশে ১ম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বুধবার (৮ মে) সকাল ৮ টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত, এরপর চলবে ভোট গণনা। নারায়ণগঞ্জের বন্দরে এরই মধ্যে উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ চলছে। দুপুর ৩টা পর্যন্ত ৩৮ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

বন্দর উপজেলা নির্বাচন অফিসার রিয়াজ আহমেদ  জানান, দুপুর ৩ টা পর্যন্ত ৫৪ টি ভোটকেন্দ্রে প্রায় ৩৮ শতাংশ ভোট কাস্ট হয়েছে। এ পর্যন্ত কোন ভোটেকেন্দ্রে কোন প্রকার বিশৃঙ্খলার ঘটনা ঘটে নি। তবে বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। কোন বিশৃঙ্খলা ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ৫৪ টি ভোটকেন্দ্রে ৩৫৭ ভোট কক্ষে ভোটগ্রহণ চলছে। বন্দর উপজেলা ভোটার রয়েছেন ১ লাখ ৩১ হাজার ৫৬৪ জন। এবার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই করছেন ৪ জন প্রার্থী। প্রার্থীদের মধ্যে রয়েছেন বর্তমান চেয়ারম্যান এম এ রসিদ (দোয়াত কলম), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির বহিষ্কার নেতা আতাউর রহমান মুকুল (চিংড়ি মাছ), জাতীয় পার্টি থেকে বহিস্কৃত নেতা মাকসুদ হোসেন (আনারস) ও তার ছেলে মাহমুদুল হাসান (হেলিকপ্টার) প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু (উড়োজাহাজ), মোশাঈদ রহমান মুকিত (তালা), মো. আলমগীর (মাইক) ও শাহিদুল ইসলাম জুয়েল (টিউবওয়েল) প্রতীক নিয়ে নির্বাচন করছেন। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে মাহমুদা আক্তার আর ফুটবল প্রতীক নিয়ে সালিমা হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park