1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

রূপগঞ্জ থেকে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ মে, ২০২৪

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র সক্রিয় সদস্য মো. মনির হোসেন শেখকে (৩০) গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। বুধবার (৮ মে) এটিইউয়ের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়াতইরনেস) মাহফুজুল আলম রাসেল এ তথ্য জানান। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার গোলাকান্দাইলের দক্ষিণ গোলাকান্দাইল এলাকা থেকে মনির হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে উগ্রবাদী কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। গত ২ মার্চ অভিযান নারায়ণগঞ্জের আড়াইহাজার ও ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে আনসার আল ইসলামের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে এটিইউ। মামলায় গ্রেফতার আলী আকবর জনী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মো. মনির হোসেন শেখের সম্পৃক্ততার কথা উল্লেখ করেন। তিনি মনির হোসেনকে আনসার আল ইসলামের পক্ষে কাজ করার জন্য উদ্বুদ্ধ করেন।পুলিশ সুপার মাহফুজুল আলম রাসেল আরও বলেন, মনির হোসেন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য ও সমর্থক। তিনি ও তার অন্যান্য সহযোগী আনসার আল ইসলামের পক্ষে বিভিন্ন অপরাধমূলক কাজে একে অপরকে সাহায্য-সহায়তা করে আসছিলেন এবং নিষিদ্ধঘোষিত সংগঠনের পক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park