1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বন্দরের নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তিকে জয় করতে সেলিম ওসমানের আহ্বান

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪

ইতি মধ্যেই চলছে বন্দর উপজেলা নির্বাচনে ভোট গ্রহনের শেষ মুহুর্তের প্রস্তুতি। প্রার্থীরা এখন শুধু ঘড়িতে সময় গুনছেন কারণ রাত পোহালেই অনুষ্ঠিত হবে ভোট গ্রহন। এর আগে নির্বাচনী প্রোচারনার বিভিন্ন সভায় সেলিম ওসমানের মনোনিত প্রিয় প্রার্থীদের প্রতি ভোট চেয়েছেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্যসহ বহু নেতাকর্মীরা। তবে পিছিয়ে নেই আওয়ামী লীগও। বিভিন্ন সভায় স্বাধীনতা বিরোধি শক্তি তথা রাজাকার পরিবারের সদস্যদের নিয়ে বক্তব্য দিয়েছেন জেলা ও মহানগর আওয়ামী লীগের গণ্যমান্য নেতারা। পরিশেষে, নির্বাচনে স্বাধিনতার পক্ষের শক্তিকে জয়যুক্ত করতে জণগনকে আহ্বান করেছেন খোদ সেলিম ওসমান।

বন্দর উপজেলা নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে এক বার্তা দিয়েছেন তিনি। বার্তায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান বলেন, ‘এবারের বন্দর উপজেলা নির্বাচনে একজন স্বাধীনতার পক্ষের প্রার্থী যেমন আছেন ঠিক তার বিপরীতে দুইজন স্বাধীনতাবিরোধী, রাজাকারের বংশধর, যাদের মধ্যে একজন স্বঘোষিত রাজাকার পুত্র চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছে। এমন পরিস্থিতিতে বন্দরের সকল সম্মানিত ভোটারগণই সিদ্ধান্ত নিবেন তারে কাকে ভোট দিয়ে নির্বাচিত করতে চান। স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে পুণরায় নির্বাচিত করে বন্দরের চলমান উন্নয়নকে তড়ান্বিত করবেন নাকি স্বাধীনতা বিরোধী শক্তিকে তাদের মূল্যবান ভোট দিয়ে বন্দরকে একটি মিনি পাকিস্তান বানাবেন।

আমার বিশ্বাস ৭১ এর স্বাধীনতা যুদ্ধে বন্দরবাসী পাকিস্তানী প্রেতাত্মদের বিরুদ্ধে সাহসিকতার সাথে যুদ্ধ করে যেভাবে বাংলাদেকে স্বাধীন করছিলেন, আসছে ৮ই মে ২০২৪ এর উপজেলা নির্বাচনে একইরকম মানসিক শক্তিতে বলিয়ান হয়ে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে বিপুল ভোটে বিজয়ী করবেন।

বিগত কিছুদিনের পত্রপত্রিকা পর্যলোচনা করলে দেখা যাচ্ছে বন্দর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল ওসমান পরিবারের সাথে স্বাধীনতার বিপক্ষের একটি গ্রুপের চ্যালেঞ্জ সংক্রান্ত বক্তব্য দিয়ে যাচ্ছেন।

আমি স্পষ্টত এখানে বলতে চাই যে, আসন্ন উপজেলা নির্বাচনকে আমার ব্যক্তিগত অথবা আমার পরিবারের সাথে মিলানোর কোন সুযোগ নেই। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি এবং আমার পরিবার তথা ওসমান পরিবার বরাবরই স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে কাজ করে গেছি ও যাচ্ছি। আসন্ন নির্বাচনে আমি ব্যক্তিগতভাবে অথবা আমাদের ওসমান পরিবারকে জড়িয়ে অতিরঞ্জিত কোন বক্তব্য কাম্য নয়।’

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park