1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বন্দরে চেয়ারম্যান প্রার্থীর প্রচারণায় হামলা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান মুকুলের প্রচারণায় হামলার অভিযোগ ওঠেছে। সোমবার (৬ মে) বিকেলে বন্দরে মদনপুর স্ট্যান্ডে এই হামলার ঘটনা ঘটে। এসময় প্রচারণায় ব্যবহৃত মাইক ও ব্যাটারিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়। সেই সঙ্গে দুজনকে মারধর করে আহত করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। এর আগে একই এলাকায় গত রোববার সন্ধ্যায় একই প্রার্থীর সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় প্রার্থীর শ্যালকসহ তিনজন আহত হয়েছিলেন। আতাউর রহমান মুকুল বলেন, নির্বাচন কমিশনের নিয়ম মেনে ব্যাটারিচালিত অটোরিকশার মাধ্যমে মদনপুর ইউনিয়নে ঘুরে ঘুরে মাইকে প্রচারণা চলছিল। এসময় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এমএ রশিদের লোকজন হামলা চালায়। মাইকে প্রচারকারী ও অটোরিকশার চালককে বেধড়ক মারধর করা হয়। তিনি আর বলেন, এই হামলাকারীদের নেতৃত্ব দিয়েছেন স্থানীয় যুবলীগ কর্মী অহিদ। মারধর ও অটোরিকশা ভাঙচুরের পর তারা মাইকটিও ছিনিয়ে নেয়। এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী এম এ রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এই হামলার বিষয়ে জানি না। আমার কোনো সমর্থক এর সঙ্গে জড়িত নয়। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে সেখানে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জেলা রিটার্নিং কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নকারীদের ছাড় দেওয়া হবে না।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park