1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

৯ তারিখ থেকে বন্দরে বাংলাদেশের পতাকা উড়বে না পাকিস্তানি পতাকা উড়বে: এড. খোকন সাহা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ মে, ২০২৪

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, আমি বন্দরের ভোটার না। কিন্তু আমি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এখানে আপনাদের সামনে হাজির হয়েছি। মুক্তিযোদ্ধার সাথে থাকতে এসেছি। শুনেছি এই এলাকায় নাকি রাজাকারেরা চেয়ারম্যান হতে চায়। কত বড় স্পর্ধা ওদের। আতাউর রহমান মুকুলের জন্ম রাজাকারের পরিবারে। ওর পূর্ব পুরুষরা ছিল সাইলেন্ট কিলার। আমার স্বজনসহ অনেককেই মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে। মাকসুদের বাবাও একই কাজ করেছে। আমাদের মা-বোনদের ওরা পাক বাহিনীর হাতে তুলে দিয়েছে। এখন চিন্তা করুন, ওরা চেয়ারম্যান হলে বন্দর একটা মিনি পাকিস্তান হবে। আপনারা কি চান বন্দর মিনি পাকিস্তান হউক, নাকি বাংলাদেশ হয়ে থাকবে। ৯ তারিখ থেকে বন্দরে বাংলাদেশের পতাকা উড়বে না পাকিস্তানি পতাকা উড়বে। সোমবার (৫ মে) সন্ধ্যায় বন্দর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এম এ রশিদের এক নির্বাচনী উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

খোকন সাহা বলেন, সেলিম ভাই একজন মুক্তিযোদ্ধা। উনার পরিবার মুক্তিযুদ্ধের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেলিম ভাই বন্দরের এমপি। মনে রাখবেন এমপি সাহেব না চাইলে একটি ইটও বসানো যায় না। সেলিম ভাই বন্দরের জন্য একজন মুক্তিযোদ্ধাকে চেয়েছেন। সেলিম ভাইয়ের উন্নয়নের সহযোগী কোন রাজাকার বা রাজাকারের পরিবার হতে পারে না। আমরা আপনাদের সতর্ক করে যাচ্ছি। কিন্তু ভোট দিবেন আপনারা। মন থেকে ভোট দিবেন। পরিবারের সকল সদস্যদের নিয়ে ভোট কেন্দ্রে যেয়ে রশিদ ভাইকে পাশ করাতে হবে। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল (ভিপি বাদল), মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park