1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

না.গঞ্জে সেলফি তুলতে চাওয়ায় সাকিব আল হাসান ও ভক্তের অনাকাঙ্ক্ষিত ঘটনা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ মে, ২০২৪

ডিপিএলের সুপার লিগের শেষ ম্যাচ খেলতে নারায়ণগঞ্জে রয়েছেন সাকিব আল হাসান। সেখানেই ঘটে গেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। এক ভক্ত সেলফি তুলতে আসলে তার ওপরে ফুঁসে উঠেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য। অবশ্য তার পেছনে কারণও রয়েছে।

সোমবার (৬ মে) সকাল ৯টায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মাঠে নামে শেখ জামাল ও প্রাইম ব্যাংক। ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচটি শুরু হতে ৪০ মিনিট দেরি হয়।

ম্যাচ শুরুর আগে শেখ জামালের কোচ সোহেল ইসলাম ও প্রাইম কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে কথা বলছিলেন সাকিব। সে সময়ে এক ভক্ত সাকিবের সঙ্গে সেলফি তোলার আবদার করলে তাকে নিষেধ করেন তিনি। কিন্তু সেই ভক্ত নিষেধ না শুনলে ফুঁসে ওঠেন বিশ্বসেরা অলরাউন্ডার।

জোর করে ছবি তুলতে আসলে সাকিব তার হাতের ফোন কেড়ে নিতে চান। আরেক হাত দিয়ে ঘাড় চেপে ধরেন। মুহূর্তের মধ্যে ঘটে যাওয়া এমন ঘটনায় কিছু বুঝে উঠতে পারছিলেন না ওই ভক্ত। পরে সেলফি না তুলেই তিনি চলে যান। সে সময়ে সাকিব আবার দুই কোচের সঙ্গে আলাপে অংশ নেন।

এ দিকে ভক্তদের ওপরে এভাবে ফুঁসে ওঠার ঘটনা এই প্রথম ঘটালেন না সাকিব। এর আগে একাধিকবার এমন কাণ্ডে খবরের শিরোনাম হয়েছেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার কাজে ফরিদপুর গিয়েও এমন ঘটনার জন্ম দিয়েছিলেন বাংলাদেশের পোস্টার বয়।

তবে সাকিবকে দেখে নিজেদেরকে যেন সংযত করতে ভুলে যান ভক্তরা। তাতে এই ক্রিকেটারের অবস্থা কিংবা পরিবেশ না বুঝেই অনেকেই ছবি তুলতে চান, কাছে আসেন। আর তাতেই বাঁধে বিপত্তি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park