1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

আড়াইহাজারে ২ সন্তানের জননীকে পিটিয়ে হত্যার অভিযোগ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শ্বশুর বাড়িতে গোলনাহার (২৫) নামের এক  গৃহবধু খুন হওয়ার অভিযোগ করেছেন নিহতের পরিবার। শুক্রবার (৩ মে) রাতে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গোলনাহার একই গ্রামের মৃত রহিম মিয়ার মেয়ে এবং রিপন মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টার দিকে আড়াইহাজার উপজেলার  রামচন্দ্রদী পূর্বপাড়া ব্রীজ সংলগ্ন গৃহবধুর স্বামী মোঃ রিপনের বাড়িতে মুরগী রান্নাকে কেন্দ্র করে দেবর আরিফ ও স্বামী রিপনের সাথে ঝগড়ার সময় চুলের মুঠি ধরে মারপিট করলে গোলনাহার গুরুতর আহত হয়। এসময় স্বজনরা উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। নিহত গৃহবধু ২ সন্তানের জননী। নিহতের ভাই আব্দুল হক জানান, ৭/৮ বছর আগে তার বোন গোলনাহারের সাথে একই গ্রামের রাজ্জাকের ছেলে রিপনের সাথে বিয়ে হয়। এরপর থেকে বিভিন্ন ভাবে তাকে নির্যাতন করতো।  যৌতুকের জন্য এর আগেও কয়েকবার মারধর করা হয়েছে। আমি এর বিচার চাই। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ ঘটনা নিশ্চিত করে জানান,  তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park