1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

প্রতারক ইয়াসমিনকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বাচঁতে রূপগঞ্জে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪

’প্রতারক ইয়াসমিনের হাত থেকে বাচঁতে চাই’ এমন দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ সম্মেলন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এসময় ভুক্তভোগীরা প্রতারক ও মাদক ব্যবসায়ী ইয়াসমিনকে গ্রেপ্তারের দাবি জানান। প্রতারক ইয়াসমিন কাঞ্চন পৌরসভার কেন্দুয়াপাড়া এলাকার আফতাব উদ্দিনের মেয়ে। শনিবার দুপুরে রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে কাঞ্চন পৌরসভার স্থানীয় এলাকাবাসী সংবাদ সম্মেলন করে ইয়াসমিনের বিরুদ্ধে এ অভিযোগ করেন।  সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মাসুদা আক্তার বলেন, ইয়াসমিনের সাড়ে ৪ লাখ টাকা পরিশোধ করার পরও তার বিরুদ্ধে চেক জালিয়াতি মামলা করেন। একই এলাকার সুলতান মিয়া বলেন, গত ৫ বছর আগে ইয়াসমিন আক্তারের কাছ থেকে ৯০ হাজার টাকা ধার নেয়। পরে সেই টাকা পরিশোধ করার পরও পুলিশ দিয়ে হয়রানী করে তিন দফা টাকা নেন। তার ছেলে লালনকে গ্রেপ্তার করিয়ে হয়রানি করে। রুস্তম আলী অভিযোগ করে বলেন, ইয়াসমিনের সঙ্গে গাছ লাগানোকে কেন্দ্র করে তর্কবিতর্ক হয়। পরে ইয়াসমিন তাকে হয়রানী করতে নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের করে হয়রানী করেন। শহিদুল্লাহ বলেন, প্রতারক ইয়াসমিন বিভিন্ন সময় আমার কাছে মোটা অংকের টাকা দাবি করত। দাবিকৃত টাকা না পেয়ে আমার বিরুদ্ধে নারায়ণগঞ্জ আদালতে মিথ্যা মামলা দায়ের করেন। ইয়াবা ব্যবসায়ী ইয়াসমিনের বাড়িতে পিঠা বানাতে না আসায় কেন্দুয়াপাড়া এলাকার মাসুদা বেগম নামে এক বৃদ্ধাকে মাথা ফাটিয়ে দেন তিনি।  ইয়াসমিনের স্বামী ফারুক মিয়া বলেন, ইয়াসমিনের প্রতারণার কথা জানতে পেরে তাকে আমি দুইবার তালাক দেই। পরে ইয়াসমিন আমার কাছে ক্ষমা চেয়ে ইমাম সাহেবের মাধ্যমে পুনরায় বিবাহ সম্পন্ন হয়। প্রতারণা ও মাদক ব্যবসা শুরু করায় আমি নিষেধ করলে আমার কথা শুনেনি। যার ফলে আমি ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেছি। এখন আমাকেসহ এলাকাবাসীকে হয়রানির চেষ্টা করছে। এ ব্যাপারে ইয়াসমিন বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমার স্বামী ফারুক মিয়া আমাকে মারধর করে হাসপাতালে পাঠান। আমি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park