1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

আবার বিএনপিতে ফিরছেন তৈমূর, তবে ভিন্নভাবে!

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪

জেলা বিএনপি ও কেন্দ্রীয় বিএনপির এক সময়ের প্রভাবশালী নেতা নারায়ণগঞ্জের অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়ায় দল থেকে বহিস্কার করার পর দীর্ঘ সময় অতিবাহিত হবার পর আবারো বিএনপিতে ফিরছেন তৈমূর।

দলের নেতাকর্মীদের কাছে বহিষ্কৃত এ বিএনপি নেতা এখন তৃণমূল বিএনপি নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন। তিনি গেল জাতীয় সংসদ নির্বাচনের আগে তৃণমূল বিএনপির মহাসচিব হন। এই দলটি থেকে তিনি জাতীয় নির্বাচনে রূপগঞ্জ থেকে অংশ নেন। সেখানে জামানত হারিয়ে একেবারে নীরব হয়ে পড়েন এ নেতা।

তবে এবার ঘরের ছেলে আবার ঘরে ফিরছেন। দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে ইতোমধ্যে এ নিয়ে কথা হয়েছে তার। তবে সরাসরি বিএনপিতে নয় এবার জোটবদ্ধ হয়ে বিএনপির সাথে রাজনীতি করতে চান তৈমূর।

সবকিছু ঠিক থাকলেও বিএনপি আপাতত তাকে দলে বা জোটে নেয়া বা না নেয়ার ব্যাপারে কোন সিদ্ধান্ত জানায়নি। তবে এ নিয়ে তৈমূর আলম খন্দকারের সাথে দলের বৈঠক হয়েছে বলে কয়েকটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছেন।

দলের একজন যুগ্ম মহাসচিব জানান, এ ব্যাপারে কথা হয়েছে বলে শুনেছি তবে আমি জানিনা। আর বিএনপি ছাড়া তার অবস্থা কি তিনি নিজেও বুঝতে পারছেন। সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার যাদের আছে তারা যদি মনে করেন তৈমুর আলম খন্দকারকে এখন প্রয়োজন তাহলে তাকে ফেরাতে পারেন। তবে আপাতত মনে হয়না এ ধরনের কোন সিদ্ধান্ত আসবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park