1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

মুকুল সাহেব চোখে ধুলা দিয়ে কিসের উন্নয়ন করবেন: এমএ রশিদ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪

বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা এমএ রশিদের বিজয় করার লক্ষ্যে বন্দর ইউনিয়ন কলাবাগ পঞ্চায়েত কমিটির উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে। শুক্রবার (৩ মে) বন্দর উপজেলার উত্তর কলাবাগ বাবরী মসজিদ সংলগ্ন এলাকায় ওই বৈঠকের আয়োজন করা হয়।

বন্দর থানা যুগলীগের নেতা মো. উজ্জ্বল আহাম্মেদ’র সভাপতিত্বে ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শেখ মমিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জিএম আরমান, বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গাজী সালাম প্রমূখ।

বৈঠকে এমএ রশিদ বলেন, আপনার ভোটটি অত্যন্ত মূল্যবান। কাকে আপনার জনপ্রতিনিধি হিসেবে চান তা আপনার ভোটের মাধ্যমে নির্বাচিত করতে হবে। লতিফ হাজী সাহেব ছিলেন কুখ্যাত রাজাকার। এই কুখ্যাত রাজাকারের নাতি হলেন মুকুল সাহেব। যে কিনা বলতে চান, বঙ্গবন্ধুর স্বাধীনতা যুদ্ধে কোন অবদান নাই। সবকিছু করেছেন জিয়াউর রহমান। উনি প্রোপাগান্ডার মাধ্যমে ইতিহাসের পরিবর্তন করতে পারেন না। বন্দরবাসী জানেন আসলে কি হয়েছিল। উনি নিজের স্বার্থ হাসিলের জন্য চেয়ারম্যান হতে চান। চোখে ধুলা দিয়ে কিসের উন্নয়ন করবেন উনি। উন্নয়নের কাজ করতে স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা লাগবে। সবই তো আওয়ামী লীগের লোক। উনার মতো সবাই রাজাকার না। তাহলে উন্নয়ন কিভাবে করবেন।

তিনি বলেন, বন্দরবাসীর উন্নয়নে আমি সবসময় কাজ করেছি এবং সামনেও ইনশাল্লাহ আরও কাজ করবো। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বাস্তাবায়নে আমরা বদ্ধ পরিকর। আগামী ৮ মে দোয়াত-কলম মার্কায় ভোট দিয়ে বন্দরের উন্নয়নের ধারা আরও বেগবান করুন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park