1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বন্দরে ভোটের লড়াইয়ে রশিদ-মাকসুদ-মুকুল

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪

৮ মে নারায়ণগঞ্জে বন্দর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে যাচাই-বাছাই পর্ব শেষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এবার উপজেলা পরিষদ নির্বাচনে ৩ টি পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে চেয়ারম্যান পদে ৩ প্রার্থী জেলাজুড়ে আলোচনার ঝড় সৃষ্টি করেছে। এরা হলেন বন্দর উপজেলার বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ রশিদ, বিএনপির বহিস্কৃত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল ও জাতীয় পার্টির নেতা ও মুছাপুর ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন। বন্দর উপজেলার ১ লাখ ৩১ হাজার ৫৬৪ জন ভোটারকে কাছে টানার লড়াইয়ে মাঠে নেমে পড়েছেন এই ৩ প্রার্থী।

ইতোমধ্যেই গণসংযোগ, উঠান বৈঠকের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছেন প্রার্থীরা। বিভিন্ন কৌশলে জনসাধারণের কাছে থেকে মন জয় করার চেষ্টা করছেন। পূর্বের সাফল্য তুলে ধরে আগামীর প্রতিশ্রুতি ব্যক্ত করে ভোটারদের নিজের কাছে টানছেন। এতে করে নির্বাচন প্রতিদ্বন্দিতামূলক হচ্ছে বলে আশা প্রকাশ করেছেন বন্দরবাসী। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, একই পদে একাধিক প্রার্থী থাকায় নির্বাচন উৎসবমুখর হবে এবং ভোট দিতে ভোটাররাও আগ্রহী হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবছর বন্দর উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৫৬৪ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৬৭ হাজার ৫০০ জন, মহিলা ভোটার ৬৪ হাজার ৬২ জন এবং হিজরা ভোটার ২ জন। উপজেলার ৫ টি ইউনিয়নে ৫৪ টি ভোটকেন্দ্র রয়েছে যার ৩৫৭ টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হবে। এক্ষেত্রে প্রতি ভোটকেন্দ্রে এক জন করে প্রিজাইডিং কর্মকর্তা ও প্রতিকক্ষে একজন করে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা অবস্থান করবেন। এছাড়াও ৭১৪ জন পোলিং কর্মকর্তা ভোটকেন্দ্রেগুলোতে অবস্থান করবেন। উপজেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন বন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা রিয়াজ আহমেদ। নির্বাচনের আর বেশি দেরী নেই। সব কিছু ঠিক থাকলে আগামী ৮ মে (বুধবার) সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। কে বন্দরবাসীর মন জয় করতে সক্ষম হবে তা জানা যাবে ভোটের দিন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park