1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

মাকসুদের বিরুদ্ধে ভোটের মাধ্যমে মা-বোনদের রুখে দাঁড়াতে হবে: শাহ্ নিজাম

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪

মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম বলেছেন, বন্দরের নির্বাচন রশিদ ভাইয়ের জন্য জরুরী না। এই নির্বাচন আমার আপনার মতো সাধারণ মানুষের জন্য জরুরী। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দরবাসীর জন্য। বন্দরবাসী যদি মনে করে সন্তানদের সুন্দর একটি ভবিষ্যৎ করতে হবে, বন্দরে উন্নয়নের ধারা বজায় রাখতে হবে তখন বন্দরবাসী বুঝবে নির্বাচনে রশিদ ভাইকে জয়যুক্ত করতে হবে। নিজের বিবেককে জাগ্রত করুন। কাকে ভোট দিলে আপনার এলাকা মাদকমুক্ত, সন্তাসমুক্ত হবে সে প্রশ্ন করুন। তাইলে বুঝবেন দোয়াত কলমেই আপনাদের কল্যাণ নিহীত।

শুক্রবার (৩ মে) বন্দর উপজেলার উত্তর কলাবাগ বাবরী মসজিদ সংলগ্ন এলাকায় এক উঠান বৈঠকে এ কথা বলেন তিনি। বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা এমএ রশিদের বিজয় করার লক্ষ্যে বন্দর ইউনিয়ন কলাবাগ পঞ্চায়েত কমিটির উদ্যোগে এ নির্বাচনী উঠান বৈঠকের আয়োজন করা হয়।

শাহ্ নিজাম বলেন, রশিদ ভাই একজন সম্মানিত ব্যক্তি। উনি একজন মুক্তিযোদ্ধা, একজন সুনামধন্য নেতা। উনি আপনাদের কথা বলেন, আপনাদের উন্নয়নের জন্য কাজ করেন। তাই নিজের ভালো বুঝলে, নিজের ভাগ্যে পরিবর্তন আনতে আপনারা দোয়াত কলমকেই বেছে নিবেন বলে আমি মনে করি। নির্বাচনে একজন দাঁড়িয়েছে যার নাম মাকসুদ। এই মাকসুদ রাজাকারের সন্তান। যে নারী জাতিকে ইসলামে সম্মান দিতে বার বার বলা হয়েছে। এই মাকসুদ নিজের স্ত্রীকে ব্যাপকভাবে নির্যাতন করেছে। ওর কন্যা সন্তান মাকে যখন বাঁচাতে গেল সে নির্যাতনের শিকার হলো। তাই আমার মা-বোনদের এই অত্যাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আগামী ৮ তারিখের মাধ্যমে ভোট দিয়ে রশিদ ভাইকে জয়যুক্ত করতে হবে।

বন্দর থানা যুগলীগের নেতা মো. উজ্জ্বল আহাম্মেদ’র সভাপতিত্বে ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শেখ মমিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এমএ রশিদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সাংগঠনিক সম্পাদক জিএম আরমান, বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গাজী সালাম প্রমূখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park