1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

আল্লাহ জ্ঞান-বুদ্ধি দিয়েছেন, টাকার বিনিময়ে বিক্রি কইরেন না: এহসান চেয়ারম্যান

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ বলেছেন, রশিদ ভাই নির্বাচিত হলে, আমাদের মাননীয় এমপি মহোদয় যেভাবে উন্নয়নের ধারাকে অব্যহত রেখেছে; সেটাকে আরও বেগবান করা সম্ভব। আর যদি ওনার পছন্দের প্রার্থীকে আমরা নির্বাচিত করে নিয়ে আসতে না পারি, তাহলে এই এলাকার উন্নয়ন কিন্তু ব্যহত হবে। বৃহস্পতিবার (২ মে) বিকেলে বন্দরের খালপাড় এলাকায় আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বন্দর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ।
এহসান চেয়ারম্যান আরও বলেন, আমিও যখন নির্বাচনের প্রচার-প্রচারণায় আসতাম, তখন টাকার কিছু কথা-বার্তা শুনতাম। আল্লাহ আপনাদের যেই জ্ঞান-বুদ্ধি আপনাদেরকে দিয়েছে সেটা পাচঁশ-একহাজার টাকার বিনিময়ে বিক্রি কইরেন না। যারা এই এলাকার মুরুব্বি আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করবো, টাকার বিনিময়ে যাতে ভোট বিক্রি না হয়।
তিনি আরও বলেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আমাদের এমপি সাহেবের পছন্দের ক্যান্ডিডেট রশিদ ভাইকে ভোট দিয়ে জয় যুক্ত করুন। দোয়াত কলম মার্কা, রশিদ ভাইয়ের মার্কা।
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, জাতীয় পার্টির নেতা মইনুদ্দিন মনু, বন্দর ইউপির ২নং ওয়ার্ড মেম্বার চান শরীফ প্রমূখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park