1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

এরপর নির্বাচন করবো না, শেষ বারের মতো সেবা করার সুযোগ চাই: এম এ রশিদ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

বন্দর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ বলেছেন, আপনারা চান উন্নয়ন, আমিও চাই উন্নয়ন। এখানে অনেক কাজ হয়েছে। তার পরেও যদি এখানে কোন কাজ থাকে, তাহলে এহসান চেয়ারম্যানের মাধ্যমে আমি সেই কাজ গুলো করে দিবো। আপনারা মনে রাখবেন, কেউ যদি আপনাদের ভোট নিতে চায়, ভয় ভিতি দেখায়; আমরা আপনাদের পাশে আছি। আমি এরপর আর চেয়ারম্যান নির্বাচন করবো না। এই শেষ বারের মতো আপনাদের সেবা করার সুযোগ চাই।
বৃহস্পতিবার (২ মে) বিকেলে বন্দরের খালপাড় এলাকায় আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, উনি ১০টা বছর চেয়ারম্যান ছিলেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, মুকুল সাহেব যদি বলতে পারে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত উনি রাস্তা করেছেন; তাহলে আমি চেয়ারম্যান নির্বাচন করবো না। কারণ উনি করেন বিএনপি। যারা নাকি বলে, বঙ্গবন্ধুর কোন অবদান নাই এই দেশে। এখন যদি তিনি বলে স্বর্ণ দিয়ে বন্দরকে মুড়িয়ে দিবেন; এটা কি সম্ভব? কোন দিনও না।
তিনি আরও বলেন, দশটা বছর বন্দরের চেয়ারম্যানগিরি করে লাভ হয়েছে তার। ভিষন ক্ষতি হয়েছে জনগনের। আপনাদের ন্যায্য পাওনাটা আপনারা পান নাই। এই দশ বছরে আপনারা অনেক এগিয়ে যেতেন।
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, জাতীয় পার্টির নেতা মইনুদ্দিন মনু, বন্দর ইউপির ২নং ওয়ার্ড মেম্বার চান শরীফ প্রমূখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park