1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

আড়াইহাজারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

আড়াইহাজার উপজেলার পৃথক দুইটি স্থানে পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে দুই শিশু। বৃহস্পতিবার (২ মে) দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী ও হাইজাদী ইউনিয়নের বড়ইকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। মৃতরা হলো- রামচন্দ্রদী গ্রামের রহমত উল্লাহর ছেলে জোনায়েদ (৮) ও বড়ইকান্দি গ্রামের নাসির মিয়ার ছেলে নাজমুল ইসলাম (১১)।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মায়ের সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় জুনায়েদ। কিছু সময় পর জুনায়েদের মা তার ছেলেকে দেখতে না পেয়ে পুকুরে খোঁজাখুঁজি শুরু করে এবং পার্শ্ববর্তী অন্যান্য লোকজনকে অবগত করে। পরবর্তীতে বাড়ির অন্যান্য লোকজনের সহযোগিতায় পুকুরের গভীর থেকে জুনায়েদকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, একই দিন দুপুর সোয়া ১২টা সময় চাচাতো ভাইদের সঙ্গে বাড়ি থেকে ৩০০ গজ দূরে একটি পুকুরে গোসল করতে যায় শিশু নাজমুল ইসলাম। পুকুরে গোসল করার সময়ে চাচাতো ভাইয়েরা নাজমুল ইসলামকে পানিতে নামার পর উঠতে না দেখে সবাই বাড়িতে এসে নাজমুলের ডুবে যাওয়ার বিষয়টি জানায়। পরবর্তীতে বাড়ির লোকজন ছুটে গিয়ে খোঁজাখুঁজির পর পুকুরের গভীর থেকে তুলে আনে তাকে। পরে নাজমুলকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, দুইটি ঘটনাতেই অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park