1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন পাপ্পা গাজী

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ থেকে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন গাজী গোলাম মর্তুজা পাপ্পা। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর দেড়টায় স্বশরীরে হাজিরে জেলা রির্টানিং অফিসার বরাবর মনোনয়ন প্রত্যাহারের কাগজ জমা দিয়েছেন। নির্বার্হী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন উপস্থিত থেকে তার মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহন করেন।

মনোনয়ন প্রত্যাহার শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গাজী গোলাম মর্তুজ পাপ্পা বলেন, নেত্রীর ইচ্ছা আমার কাছে আদেশ। ১৯ বছর ধরে দলের সক্রিয় রাজনীতি করে। অনেক জায়গায় অনেকে আমাকে অনেক কথাই বলেছে। কিন্তু বাংলাদেশের কোথায় কি হচ্ছে সেটা আমার কাছে জানার বিষয় না। রূপগঞ্জ প্রধানমন্ত্রীর ঘাটি। এখানে আমরা উনার ইচ্ছা এবং দলের যে ইচ্ছা সেটা প্রতিপালন করার চেষ্টা করি। শত বাধার পরও আমি সিদ্ধান্ত নিয়েছি দলের সিদ্ধান্তকেই আমরা সম্মান করি।

তিনি আরো বলেন, আমি আজকে সরাসরি জেলা প্রশাসকের কার্যালয়ে আসছি। আমি যদি রূপগঞ্জে যেতাম অনেকেই আমাকে বাধা দিতো কান্নাকাটি করতো। কিন্তু এটা হচ্ছে দলীয় শৃঙ্খলা। ছোট ছোট শহর গুলোতে যদি আমরা দলের সিদ্ধান্তকে সম্মান করি তাহলে এতে আমাদের দল উপকৃত হবে।

তিনি আরো বলেন, একটা ব্যক্তির থেকে দল বড়। দলের চেয়ে আমাদের বাংলাদেশ বড়। প্রত্যাহারের কারনটাই হচ্ছে আমাদের দল, আমাদের দেশের সম্মান। আমাদের নেত্রীর সম্মান, আমার দায়িত্ব ছিলো। ভোটারদের আমি অনুরোধ করবো, ভোট দেওয়া জনগনের সাংবিধানিক অধিকার। তারা যেন ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোট প্রদান করেন। আমি অনুরোধ করবো ভোট কেন্দ্রে উনাদের পছন্দের প্রার্থী সে যেই হোক তাকে যেন ভোটটা প্রদান করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park