নারায়ণগঞ্জে মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদকে গ্রেফতার ও যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দীন টুকুকে জামিন বাতিল করে কারাগারে প্রেরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মহানগর যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩০এপ্রিল) নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় সমাবেশে বক্তব্যে অবিলম্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তির দাবী জানান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডঃ মোঃ সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এডঃ মোঃ আবু আল ইউসুফ খান টিপু। এসময় মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ