1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাংচুর 

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
oplus_2

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচার প্রচারণা ব্যস্ত সময় পার করছেন।  তবে সকল প্রার্থীদের অভিযোগ বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ রশিদ ভুইয়া নির্বাচনে প্রভাব বিস্তার করার জন্য ভোটারদের বিভিন্নভাবে ভয় ভীতি হুমকি প্রদান করছে। মঙ্গলবার স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনের আনারস প্রতীকের একটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে গুটিয়ে দিয়েছে এমএ রশিদের লোকজন এতে ভোটারদের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। সুষ্ঠু নির্বাচন নিয়ে ভোটারদের মনে ভয় ভীতি কাজ করছে। এ বিষয়ে স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যায় এম এ রশিদের লোকজন দোয়াত কলমের স্লোগান দিয়ে আনারস প্রতীকের ক্যাম্পটি ভাংচুর করে মালামাল লুট করে নিয়ে যায়। উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করার জন্য এমএ রশিদ ও তার লোকজন প্রতিনিয়ত বিভিন্ন প্রার্থীর নেতাকর্মীদের হুমকি,ধুমকি,মারধরসহ ভয় ভীতি দেখাচ্ছে। এতে সুষ্ঠু নির্বাচন নিয়ে আমরা সংশয় প্রকাশ করছি। এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী মাকসুদ হোসেন জানান,আমার প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ এর লোকজন ভাই আমার নির্বাচনী ক্যাম্পটি পরপর দুইবার ভেঙে দিয়েছে, আমার নেতাকর্মীদের বিভিন্ন ধুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। এতে করে নির্বাচনী পরিবেশ নষ্ট হচ্ছে। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ যেন বজায় রাখে,যাতে করে ভোটাররা যেন নির্বিঘ্নে নির্ভয়ে ভোটকেন্দ্রে আসতে পারে। এ বিষয়ে অপর চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ কে বারবার ফোন করে বলার পরেও তিনি মিডিয়ার সামনে কথা বলতে রাজি হননি। ক্যাম্প ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা রিয়াজ আহমেদ জানান, বিষয়টি তিনি জানেন না।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park