1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে মাকসুদকে আবারো শোকজ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে আবারো শোকজ করা হয়েছে, বন্দর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মাকসুদ হোসেনকে। মঙ্গলবার (৩০ এপ্রিল) জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনার নির্বাচনি এলাকায় প্রচারকার্যে প্রায় ১০০ (একশত) টি মাইক্রো/হাইস/প্রাইভেটকার/জিপ গাড়ী নিয়ে মিছিল/শোডাউন করেন যা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়। প্রচারকার্যে মাইক্রো/হাইস/প্রাইভেটকার/জিপ গাড়ী দিয়ে মিছিল/শোডাউন উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি ১৩ এর উপবিধি (ক) এর পরিপন্থী এবং সুস্পষ্ট লঙ্ঘণ।

এমতাবস্থায় বিধি ভঙ্গের দায়ে কেন আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না তা পত্র প্রাপ্তির ১২ ঘন্টার মধ্যে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব প্রদান করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় আপনার বিরুদ্ধে উপজেলা পরিষদ বিধিমালা ভঙ্গের দায়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রার্থীতা বাতিলের জন্য পত্র প্রেরণ করা হবে। এর আগে, গত ২৭ এপ্রিল অবৈধ পোস্টার লাগানো ও ক্যাম্প নির্মানের দায়ে চেয়ারম্যান পদপ্রার্থী মাকসুদ হোসেনকে শোকজ করা হয়েছিলো।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park