1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

আড়াইহাজার উপজেলা নির্বাচনে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে সকল প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) যাচাই-বাছাই পর্ব শেষে জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব আল রাব্বি।

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে, আড়াইহাজার উপজেলায় তিন পদে ১৪জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ১ জন।

নির্বাচন কমিশন সূত্রে, আড়াইহাজার উপজেলা থেকে চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন মো. আজাদ খান, মো. জায়েদুল হক মোল্যা, মোহাম্মদ সাইফুল ইসলাম, মাহবুবের রহমান রোমান, মুজাহিদুর রহমান হেলো সরকার, কাজি সুজন ইকবাল, মো, আজীজুর রহমান মোল্লা, মো. শাহজালাল মিয়া, মো. খোরশীদ আলম।

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন মো. রফিকুল ইসলাম, মো. ইকবাল হোসেন মোল্লা, মো. মনিরুজ্জামান মোল্লা, মো. সেলিম মিয়া। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হলেন শাহিলা মোশারফ।

উল্লেখ্য, আগামী ২১ মে এ নির্বাচনের ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে ২৪-২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭-২৯ এপ্রিলের মধ্য। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২ মে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২১ মে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park