:দেশে টানা চতুর্থ দফা ক্ষমতায় আসা আওয়ামী লীগ, এই মেয়াদে সরকারের প্রথম ১০০ দিন পূর্ণ হলো শনিবার (২০ এপ্রিল)। প্রথম ১০০ দিন নিয়ে সরকারের ঘোষিত কর্মসূচি না থাকলেও ছিল বেশ কিছু উদ্যোগ। এর মধ্যে অন্যতম হলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আর্থিক খাতে স্বচ্ছতা প্রতিষ্ঠা, জনবান্ধব প্রশাসন গড়ে তোলা, আইনের শাসন প্রতিষ্ঠা ও নাগরিক অধিকার সুরক্ষা। পর্যবেক্ষকরা বলছেন, এসব উদ্যোগের অনেকটির ক্ষেত্রেই কাঙ্ক্ষিত সফলতা এসেছে।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ