1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনা সভা………. এবার নিট শিল্প মালিকরা কিছুটা উদ্বিগ্ন: সেলিম ওসমান

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪

ঈদ সামনে রেখে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গার্মেন্টস শ্রমিকদের বেতনভাতা ও ছুটিসহ প্রাসঙ্গিক বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (১ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

অনুষ্ঠানে দেশের নিটওয়্যার খাতের প্রতিনিধিত্ব করেন বিকেএমইএ’র সভাপতি, এমপি একেএম সেলিম ওসমান। ঈদুল ফিতরের ছুটির আগেই যেন নিটওয়্যার মালিকরা শ্রমিকদের বেতন-বোনাস নির্বিঘেœ পরিশোধ করতে পারেন সেজন্য নগদ সহায়তার অর্থ দ্রæত ছাড়করণের আহŸান জানান তিনি। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থমন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

সেলিম ওসমান বলেন, প্রতি বারই ঈদের প্রাক্কালে নগদ সহায়তার অর্থ ছাড় করা হয়। কিন্তু এবার এখনও এ ব্যাপারে কোনো নির্দেশনা না আসায় নিট শিল্প মালিকরা কিছুটা উদ্বিগ্ন। মার্চ মাসের বেতন শ্রম আইন অনুযায়ী ঈদের আগেই পরিশোধের নির্দেশনা দিয়েছে বিকেএমইএ। এছাড়াও ঈদের বোনাস কিভাবে দেওয়া হবে সে ব্যাপারে কারখানা শ্রমিকদের সাথে আগেই আলোচনা করে নেওয়ার জন্য মালিকদের বলা হয়েছে, যাতে কোনো রকম শ্রম বিশৃঙ্খল পরিস্থির সৃষ্টি না হয়। এসময় স্বরাষ্ট্র মন্ত্রী বিকেএমইএ’র এই নির্দেশনাসমূহকে সময়োচিত বলে অভিহিত করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সভাপতি এমএ মান্নান কচি, বিকেএমইএ’র সিনিয়র সহ-সভাপতি মনসুর আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ অধিদপ্তরের মহা পরিদর্শক, অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক, শিল্প পুলিশের মহা পরিচালক, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park