1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিল‘র কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিল‘র বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলাদেশের সভাপতি নির্বাচিত হয়েছেন ‘দ্য এশিয়ান এইজে’র সম্পাদক ও ভয়েস অফ আমেরিকার বাংলাদেশের সাবেক প্রতিনিধি সেলিম ওমরাও খান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ‘নিউজ ২১বিডি.নেট’ সম্পাদক ও বাংলাদেশ অনলাই মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম শরিফুল ইসলাম খান।

এছাড়া কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হন মীর আব্দুল আলীম (মহাসচিব-কলামিস্ট ফোরাম অফ বাংলাদেশ) ও কামাল হোসেন (চেয়ারম্যান, ফোকাস বাংলা), যুগ্ম সম্পাদক নূরে আলম খোকন (ভারত বাংলাদেশ মৈত্রী সংঘের সাধারণ সম্পাদক), সাংগঠনিক সম্পাদক হুমায়ুন চিস্তি (স্পেশাল করেসপন্ডেন্ট, এটিএন বাংলা), কোষাধ্যক্ষ সোহেলী চৌধুরী (অর্থ সম্পাদক ঢাকা সাংবাদিক ইউনিয়ন), দপ্তর সম্পাদক আবু নাঈম খান, সদস্য- শ্যামল কুমার সান্যাল, রাশেদুল হাসান বুলব্লু, নাসির উদ্দিন।

ঢাকার তেজগাঁওয়ের দ্য এশিয়ান এইজে’র অফিসে আয়োজিত এক বিশেষ সভায় ১১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিল‘র বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি সেলিম ওমরাও খান। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক নিম নিমচন্দ্র ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি এশিয়ান এজ পত্রিকার সম্পাদনা পর্ষদের চেয়ারম্যান এম শোয়েব চৌধুরী ও সৈয়দ হোসাইন সৈকত। সভায় আরও উপস্থিত ছিলেন কামরুজ্জামান,নাজমা আখতার নীলা, সামসাদ আনহার, ইকবাল ভূঁইয়া, খোকা আমিন, লায়ন আক্তারুজ্জামান প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park