1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

শ্রীলংকাকে ২৮০ রানের গুটিয়ে দিয়েও অস্বস্তিতে বাংলাদেশ

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শ্রীলংকাকে ২৮০ রানে অলআউট করে দিয়েও স্বস্তিতে নেই স্বাগতিক বাংলাদেশ। প্রথম দিন শেষে নিজেদের ব্যাটিং ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৩২ রান করেছে টাইগাররা। ৭ উইকেট হাতে নিয়ে এখনও ২৪৮ রানে পিছিয়ে বাংলাদেশ।
টস হেরে প্রথমে ব্যাট করতে অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের সেঞ্চুরিতে ২৮০ রান করে শ্রীলংকা। ৫৭ রানে ৫ উইকেট পতনের পর ষষ্ঠ উইকেটে ২০২ রানের রেকর্ড জুটি গড়েন ধনাঞ্জয়া ও কামিন্দু। লড়াকু ইনিংসে ১০২ রান করে আউট হন ধনাঞ্জয়া ও কামিন্দু। বাংলাদেশের দুই পেসার খালেদ আহমেদ ও অভিষিক্ত নাহিদ রানা ৩টি করে উইকেট নেন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রায় ৯ বছর পর ঘরের মাঠে টেস্টে টস জিতে ফিল্ডিং নিলো বাংলাদেশ। এর আগে ২০১৫ সালের মে মাসে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিলো টাইগাররা।
সকালের কন্ডিশনকে কাজে লাগাতে অধিনায়ক শান্তর প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্তকে সঠিক প্রমান করেন পেসার খালেদ আহমেদ। দ্বিতীয় ওভারে স্লিপে মেহেদি হাসান মিরাজের দারুন ক্যাচে ওপেনার নিশান মাদুশকাকে ২ রানে বিদায় করেন খালেদ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park