1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

আড়াইহাজারে অতিরিক্ত দামে মাংস ও তরমুজ বিক্রি করায় জরিমানা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪

আড়াইহাজার বাজারে অতিরিক্ত দামে মাংস ও তরমুজ বিক্রি করায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (১৬ মার্চ) আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ ও আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানউল্লাহর যৌথ নেতৃত্বে গোপালদীবাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মূল্য তালিকা না টানানোসহ বিভিন্ন অভিযোগে তিন দোকানীকে জরিমানা করা হয়। আড়াইহাজারের ইউএনও ইশতিয়াক আহমেদ জানান, শনিবার আমরা বাজার মনিটরিং শুরু করি। এ সময় অতিরিক্ত দামে মাংস বিক্রি করায় শরিফকে ১০ হাজার ও মাহদীকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় বেশি দামে তরমুজ বিক্রি করায় সাজারুল নামের এক তরমুজ বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় স্থানীয় রয়েল বেকারিতে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় ও অতিরিক্ত দামে তরমুজ বিক্রি করায় আরও দুইজনকে আটক করা হয়। পরে ভুল স্বীকার করে মুচলেকা দিলে তাদের তিনজনকে ছেড়ে দেওয়া হয়। অপরদিকে দুপুরে আড়াইহাজার বাজারে দাম বেশি নেওয়ায় এক তরমুজ বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতাউর রহমান ও উপ-পরিদর্শক (এসআই) সোহাগ সাহা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park