1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

আড়াইহাজারে মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪

আড়াইহাজারে কাপড় দিয়ে মুখ বেঁধে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা করা হলে সুজন মিয়া (৩১) নামে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) রাতে শিশুটির বাবা থানায় মামলা করেন। এর পরপরই পুলিশ অভিযুক্ত সুজনকে গ্রেপ্তার করে। এর আগে, গত ২১ ফেব্রুয়ারি রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের রঘুনাথপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ মামলার বরাত দিয়ে জানান, অভিযুক্ত সুজন মিয়া সোনারগাঁও উপজেলার পেকিরচর গ্রামের আশরাফ উদ্দিন ওরফে আশাবুদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন অটোচালক হওয়ায় উপজেলার লতবদী গ্রামে আনোয়ার আলীর বাড়িতে ভাড়া থাকতেন। এদিকে ভিকটিম শিশুটি একই বাড়িতে তার বাবা মায়ের সঙ্গে ভাড়া থাকতো এবং সেখানে একটি মাদ্রাসায় পড়াশোনা করতো। ঘটনার দিন সন্ধ্যা ৭টায় শিশুটিকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে সঙ্গে নেন সুজন মিয়া। পরে তাকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের রঘুনাথপুর দক্ষিণপাড়া গ্রামের জোড়া ব্রিজের রাস্তার পূর্বপাশে ঢালে নিয়ে কাপড় দিয়ে মুখ বেঁধে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করেন। পরে শিশুটি বাড়িতে গিয়ে কান্নাকাটি করলে পরিবার ঘটনাটি জানতে পারে।

ওসি আরও জানান, সুজন মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। প্রভাবশালী মহলের আপোষ মীমাংসার করার কারণে মামলা করেত দেরি হয় বলে জানা গেছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা করেছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park