1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

আড়াইহাজারে থানা পুলিশের অভিযানে শীর্ষ সন্ত্রাসী ডাকাত সর্দার রোমানসহ গ্রেপ্তার-৩

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে থানা পুলিশের অভিযানে শীর্ষসন্ত্রাসী ডাকাত সর্দার রোমান (২৬) সহ দুই ডাকাত গ্রেপ্তার । গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কৃষ্ণপুরা চৌরাস্তা মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলোঃ-শীর্ষসন্ত্রাসী ডাকাত সর্দার রোমান (২৬) তার সহযোগী পারভেজ (২৫) ও রাব্বি (১৯)। গ্রেপ্তারতারকালে ডাকাত সর্দার রোমানের সাথে ধস্তাধস্তিতে তিন পুলিশ সদস্য আহত হয় বলে জানা যায়।

জানাগেছে, আড়াই হাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আহসানউল্লাহ’র নেতৃত্বে থানা এলাকার বাজবী, ঝাউগড়া ও কৃষ্ণপুরা চৌরাস্তা মোড়ে পুলিশের একাধিক টিম অভিযান চালায়। কৃষ্ণপুরা চৌরাস্তা মোড়ে আড়াইহাজারের যোগারদিয়ার ডাকাত সর্দার রোমানকে গ্রেপ্ততাকালে পুলিশের সাথে ধস্তাধস্তি করে। এসময় ৩ পুলিশ সদস্য সামান্য আহত হয়। ধৃত রোমান ক্রসফায়ারে নিহত ডাকাত আবু সাঈদের ফুফাত ভাই ও মাহমুদপুর ইউনিয়নের যোগারদিয়া গ্রামের আলমের ছেলে। অপর গ্রেপ্তারকৃত ডাকাত পারভেজ রূপগঞ্জের ডহরগাঁয়ের জামানের ছেলে ও রাব্বি একই গ্রামের জাহাঙ্গীরের ছেলে।  গ্রেপ্তারকৃত প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। এবিষয়ে আড়াই হাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আহসানউল্লাহ জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ডাকাত নিধনে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park