উচ্চ আদালতের জামিননামা ম্যজিস্ট্রেট কোর্টে জমা দিলেন আজাদ
বিএনপির নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ নাশকতার বিভিন্ন মামলায় উচ্চ আদালত থেকে নেয়া আগাম জামিনের জামিননামা নারায়ণগঞ্জ ম্যাজিস্ট্রেট কোর্টে জমা দিয়েছেন।
বুধবার (৬ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ ম্যাজিস্ট্রেট কোর্টে নিজে উপস্থিত হয়ে আইনজীবিদের মাধ্যমে জামিননামা জমা দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। তিনি জানান, আজ আমরা উচ্চ আদালতের জামিননামা ম্যাজিস্ট্রেট আদালতে জমা দিয়েছি। কাল আমরা এ আদালত থেকে জামিন আবেদন করবো।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ