1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

আড়াইহাজারে দেহ তল্লাসীতে ১৭ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪

আড়াইহাজারে দেহ তল্লাসী করে ১৭ কেজি গাজা উদ্ধার করেছে র‌্যাব-১১। এসময় অভিযুক্ত ৩ যুবকে আটক করা হয়।

রবিবার (৩ মার্চ) রাতে আড়াইহাজারের বিশনন্দী ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় র‌্যাব।

আটককৃতরা হলেন, ব্রাহ্মনবাড়িয়া জেলার আখাউড়া থানার টানুয়াপাড়া নয়াদিল এলাকার মনা মিয়ার ছেলে রাসেল (২৮), বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার জোরখালী এলাকার আলী হোসেনের ছেলে সজিব হোসেন মোল্লা (২৬) এবং যশোর জেলার চৌগাছা থানার বড় নিয়ামতপুর এলাকার শুকুর মোল্লার ছেলে তাইজুল ইসলাম (২৫)।

র‌্যাব গণমাধ্যমকে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশনন্দী ফেরিঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক ভাবে আটককৃত তিন ব্যাক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। তাদেরকে আটক করে দেহ তল্লাসী করলে সাথে থাকা ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তারা গাঁজা গুলো আড়াইহাজার হয়ে নরসিংদীতে নিয়ে যাওয়ার জন্য এনেছে বলে গ্রেফতারকৃতরা স্বীকার করেন। এই ব্যাপারে র‌্যাব-১১ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার শাহাদাৎ হোসেন বাদী হয়ে আড়াইহাজার থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানউল্লাহ গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃত আসামিদের সোমবার নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park