1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে না.গঞ্জ হাইস্কুলের জয়লাভ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট ২০২৩-২৪ এর নারায়ণগঞ্জ অঞ্চলের খেলা শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রাইম ব্যাংক নারায়ণগঞ্জ শাখার ম্যানেজার জুনায়েদ আহমেদ।

ক্রিকেট উপকমিটির কনভেনার ফারুক বিন ইউসুফ পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার অতিঃ সাঃ সম্পাদক জাকির হোসেন শাহিন, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির ও মোস্তফা কাওছার,কার্যকরী সদস্য জাহাঙ্গীর আলম, ডা.রাকিবুল ইসলাম শ্যামল, মাহবুবুল হক উজ্জল, ডিষ্ট্রিক ক্রিকেট কোচ জিয়াউল হক জিয়া প্রমুখ। জেলার ৮টি স্কুল এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে গতবারের চ্যাম্পিয়ণ নারায়ণগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ ৬ উইকেটে বি.এন.ডি.ই.ডব্লিও স্কুলকে পরাজিত করে শুভ সূচনা করেছে। প্রথমে ব্যাট করতে নেমে বি.এন.ডি.ই.ডব্লিও স্কুল ১১২ রানে অলআউট হয়ে যায় তাদের ফাহিম করেন ৪৪ রান। হাইস্কুলের নুসায়ের , জিহাদ ও অমি ২টি করে উইকেট পান। জবাবে হাইস্কুল ৪ উইকেট হারিয়ে ১১৩ রান করে ম্যাচ জিতে নেয়। নারায়ণগঞ্জ হাইস্কুলের গোলাম মোর্শেদ ৬৩ রান করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park