1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

আড়াইহাজারে নারী ইউপি সদস্যে বাড়ীসহ ১৬ বাড়ি ভাংচুর, ব্যাপক লুটপাট

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্ত্রাসীদের হামলা ও ব্যাপক ভাংচুর, লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার ( ফেব্রুয়ারি) রাতে উপজেলার খাগকান্দা ইউনিয়নের বাহেরচর গ্রামে এই ঘটনা ঘটে। হামলায় নারী-পুরুষ ও শিশুদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।
পুলিশ  প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাহেরচর গ্রামে দীর্ঘ দিন ধরে শাহআলম ও জুলহাস মেম্বারের সাথে আওয়ামীলীগ নেতা তোফাজ্জলের দীর্ঘ দিন ধরে দ্বন্ধ চলছিল। এর আগেই একাধিক বার হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। বেশ কয়েকটি মামলা ও চলছে। এরই মাঝে সোমবার রাতে শাহআলম ও ৫ নং ওয়ার্ডের  বর্তমান ইউপি সদস্য জুলহাসের নেতৃত্বে শতশত লোক দেশীয় অস্ত্র, দা, ছুরা টেটা ও বল্লম নিয়ে তোফাজ্জলের বাড়িতে হামলা চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা ৪.৫ ও ৬ নং ওয়ার্ডের  নারী ইউপি সদস্য আফরোজার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। সন্ত্রাসীরা একে একে ১৬টি বাড়ি ভাংচুর করে লুটপাট চালায়। হামলায় টেটাবিদ্ধসহ অন্তত ৮ জন আহত হয়। আহতদের মাঝে আখিনুর ও হিরাকে আড়াইহাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হামলার স্বীকার তোফাজ্জল ও নারী ইউপি সদস্য আফরোজা বলেন, এই রকম হামলার ঘটনা নজীরবিহীন।
অভিযুক্ত জুলহাস মেম্বারকে তার মুঠাফোনে কল দিলে ও পাওয়া যায়নি।  আড়াইহাজার থানার উপ পরিদর্শক (এসআই) রহিম জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। এর আগেই ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, এই ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। জড়িতরা কোন অবস্থাতেই পার পাবে না। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park