1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

রূপগঞ্জে মাদ্রাসা অধ্যক্ষ নিখোঁজ, শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ  

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জে রূপগঞ্জে আব্দুর রাজ্জাক (৪৩) নামে এক মাদ্রাসা অধ্যক্ষ  নিখোঁজের ঘটনায় তাকে উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে উপজেলার চনপাড়া পূণর্বাসন কেন্দ্র এলাকার তিন রাস্তার মোড়ে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। এসময় বিক্ষোভ মিছিল চনপাড়া পূর্নবাসন কেন্দ্র এলাকা দিয়ে বেশকয়েকটি সড়ক প্রদক্ষিণ করেন।
এর আগে, গত ২২ ফেব্রুয়ারি চনপাড়া আল আরাফাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রাজ্জাক চনপাড়া থেকে  নিখোঁজ হয় বলে জানা যায়। এ ঘটনায় নিখোঁজ আব্দুর রাজ্জাকের স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যায়নি।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মাদ্রাসার শিক্ষার্থী সাথী, হাবিবা, মোরশেদুল ইসলাম সাগর প্রমূখ। মানববন্ধনে বক্তারা জানান, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক চনপাড়া ইমাম ঐক্য পরিষদের সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছিল। ২২ গত ফেব্রুয়ারি একটি চক্র আব্দুর রাজ্জাককে তুলে নিয়ে যায়। গুমের ৬ দিন পেরিয়ে গেলেও আব্দুর রাজ্জাককে এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। অধ্যক্ষ আব্দুর রাজ্জাককে উদ্ধারে শিক্ষার্থী ও এলাকাবাসী প্রশাসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, আমরা অধ্যক্ষ আব্দুর রাজ্জাককে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park