1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বন্দরে লাইসেন্স না থাকায় দুই বেসরকারি হাসপাতালে অভিযান, জরিমানা ও হাসপাতাল বন্ধ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪

দেশের সব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্ট্রিক সেন্টার বন্ধের নির্দেশের পর সারা দেশের মতো বন্দর উপজেলায় নিবন্ধনবিহীন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্ট্রিক সেন্টারে নামে দু’টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে লাইসেন্স না থাকায় হাসপাতাল দু’টি সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) বিকেলে ৪ টার দিকে বন্দর উপজেলার স্কুল ঘাট সংগলœ এলাকায় অবস্থিত ময়না জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্ট্রিক সেন্টার ও বন্দর ইউনিয়নের হাজী সাহেব মোড়ে ডিজিল্যাব ডায়াগনস্ট্রিক এন্ড কনসালটেশন সেন্টারে অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লাইসেন্স ছাড়াই ময়না জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্ট্রিক সেন্টার ও ডিজিল্যাব ডায়াগনস্ট্রিক এন্ড কনসালটেশন সেন্টারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে।  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার এম. এ. মুহাইমিন আল জিহান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বেলায়েত হোসেন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বেলায়েত হোসেন বলেন, অবৈধ ক্লিনিক, ডায়াগনস্ট্রিক ও হাসপাতালের তালিকা করা হয়েছে। ইতো মধ্যে দুই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে। পর্যায়ক্রমে আমাদের এ অভিযান চলবে।
বন্দর উপজেলা নির্বাহী অফিসার এম. এ. মুহাইমিন আল জিহান বলেন, সারা দেশের মতো বন্দর উপজেলায়ও অবৈধ প্রাইভেট ক্লিনিকের তালিকা করে অভিযান চালানো হচ্ছে। ময়না জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্ট্রিক সেন্টার ও ডিজিল্যাব ডায়াগনস্ট্রিক এন্ড কনসালটেশন সেন্টারের লাইসেন্স না থাকা ও সরকারি নিয়ম না মেনে গড়ে উঠা এসব প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং লাইসন্সে না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠান দু’টি বন্ধ থাকিবে। এম. এ. মুহাইমিন আল জিহান আরও বলেন, অবৈধ ক্লিনিক, ডায়াগনস্ট্রিক ও হাসপাতাল বন্ধের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park