1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

ছাত্র ফেডারেশন ফতুল্লা থানা কমিটি পুন:গঠন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ফতুল্লা থানা কমিটির পুন:গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ফতুল্লা থানা শাখার আহ্বায়ক ইউশা ইসলামের সভাপতিত্বে ও সংগঠক মুক্ত শেখের সঞ্চালনায় এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভায় উপস্থিত নেতা-সংগঠক-কর্মীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ২টি সদস্যপদ খালি রেখে মোট ১১ সদস্য বিশিষ্ট ফতুল্লা থানা শাখা কমিটি পূন:গঠন করা হয়।
কর্মীসভায় বিষেশভাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনা ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৃজয় সাহা।
বৃহস্পতিবার বাংলাদেশ ছাত্র ফেডারেশন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, কমিটিতে রাতুল দেওয়ানকে আহবায়ক, সায়হাম আজমীকে যুগ্ম আহবায়ক, মুক্ত শেখকে সম্পাদক করা হয়েছে। কমিটিতে যুগ্ম সম্পাদক করা হয়েছে শাহিন মৃধা ও সাইদুল ইসলামকে। কমিটিতে সদস্যরা হলেন আমরিন সুলতানা ইয়াশফি, সাদমান শাহরিয়ার, তানজিলা আক্তার মুন্নি, মিসকাতুর রহমান সাব্বির।
নবনির্বাচিত কমিটি পক্ষে আহবায়ক রাতুল দেওয়ান ও সম্পাদক মুক্ত শেখ যৌথ বিবৃতিতে বলেন, “নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের মধ্যে অধিকার সচেতনতা এবং গণতান্ত্রিক শিক্ষাঙ্গন প্রতিষ্ঠার লড়াইয়ে ফতুল্লা থানার ছাত্রদের সংগঠিত করবে। এছাড়াও একটা গণতান্ত্রিক রাষ্ট্র ও শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার লড়াইয়ে ছাত্র ফেডারেশন যে ধারাবাহিক সংগ্রাম করে যাচ্ছে ফতুল্লা থানা শাখা সেই সংগ্রামে সামর্থের সর্বোচ্চ শক্তির যোগান দেবে।”

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park