1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

সাংবাদিক ইলিয়াস হত্যা…………. জেল হাজতে আসামির আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪

সাংবাদিক ইলিয়াস হত্যা মামলার আসামি তুষার জেলা কারাগারে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২০ ফেব্রæয়ারি) রাতে বিছানার চাঁদর গলায় পেচিয়ে সে আত্মহত্যার চেষ্টা করেন। পরে কর্তব্যরত পুলিশ ও কয়েদিরা তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) পাঠায়। সেখানে ৩০ মিনিট পর কর্তব্যরত চিকিৎসক তুষারকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা কারাগারের জেল সুপার মোকাম্মেল হোসেন জানান, তুষার সাংবাদিক ইলিয়াস হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। ২০২০ সাল থেকে তিনি কারাগারে ছিলেন। মামলাটির কার্যক্রমও শেষ পর্যায়ে ছিল। এনিয়ে তুষার বেশ দুশ্চিন্তায় ছিলেন। ইদানিংকালে তুষার কারাগারে নিয়মিত নামাজ পড়া শুরু করে। তাহাজ্জুদ নামাজও পড়তেন তিনি। সবার কাছে তিনি দোয়া চাইতেন আর বলতেন, আমার কখন কী হয়ে যায় জানি না, তোরা সবাই আমার জন্য দোয়া করিস।
তিনি বলেন, তুষার বেশ দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন। মঙ্গলবার বিকালে খেলার মাঠে সে একা বসে ছিলেন। সম্ভবত আগে থেকেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন। রাতে লকআপের পর সবার থেকে আড়াল হয়ে চাদর ছিঁড়ে গলায় ফাঁস দেন তিনি। কয়েদিরা ও কর্তব্যরত পুলিশ সদস্যরা ঘটনাটি দেখে তাকে দ্রæত নামিয়ে জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া হাসপাতাল) নিয়ে গেলে ৩০ মিনিট পর মারা যান তুষার।
জানা গেছে, ২০২০ সালের ১১ অক্টোবর রাতে বাসায় যাওয়ার পথে বন্দর উপজেলার আদমপুর এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা সাংবাদিক ইলিয়াসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহত ইলিয়াস স্থানীয় দৈনিক বিজয় পত্রিকার বন্দর সংবাদদাতা ছিলেন। ওই রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত তুষারকে গ্রেফতার করে পুলিশ। সে সময় তার দেওয়া তথ্য অনুযায়ী ধারালো ছুরিও উদ্ধার করা হয়।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park